× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

যুব বিশ্বকাপ শুরু

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে আয়োজন হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপের ১১তম আসর এটি। আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যুবাদের ব্যাট-বলের লড়াই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তবে মূল লড়াই শুরু হবে ২৭ জানুয়ারি থেকে।

১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মোট ম্যাচ ৪৮টি।

দশটি টেস্ট খেলুড়ে দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে। এ ছাড়া ছয়টি অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট মেম্বার এবারের আসরে অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারী দলগুলো : অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।এ্যাসোসিয়েট এ্যাফিলিয়েট মেম্বার: আফগানিস্তান, নামিবিয়া, কানাডা, ফিজি, স্কটল্যান্ড ও নেপাল।

গ্রুপ ‘এ’- বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ‘বি’- আফগানিস্তান, কানাডা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গ্রুপ ‘সি’-ইংল্যান্ড, ফিজি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

গ্রুপ ‘ডি’- অস্ট্রেলিয়া, ভারত, নেপাল ও নিউজিল্যান্ড।

আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিন গ্রুপ ‘সি’ থেকে ইংল্যান্ড ও ফিজি অনূর্ধ্ব-১৯ দলও মাঠে নামবে। তাদের ম্যাচটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ১৪ ফেব্রুয়ারি।

প্রথমবারের মত টুর্নামেন্টের ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

সোমবার হোটেল লা মেরিডিয়ানে বিশ্বকাপ খেলার সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

উৎসবের মঞ্চে আলো ছড়ান শ্রীলঙ্কান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ২০১২ সালে যুব বিশ্বকাপ খেলা তাসকিন আহমেদ, ২০১৪ সালে যুব বিশ্বকাপ খেলা মুস্তাফিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..