× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
নিরাপত্তা পরিষদের বৈঠক

আবারো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ ।

বৃহস্পতিবার(৫ মে) মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আঞ্চলিক অখণ্ডতা এবং রাষ্ট্রসংঘের সনদের লঙ্ঘন। ইউক্রেন, রাশিয়া এবং সমগ্র বিশ্বের জনগণের স্বার্থে এই যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত।”

ইউক্রেনের বন্দর শহর মারিউপোল থেকে অসামরিক নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি মস্কো এবং কিয়েভ সফরে গিয়েছিলেন গুতেরেস। গত কয়েকদিনে মারিউপোল থেকে কয়েকশ মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং মেক্সিকো সহ নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে অস্ত্র সরবরাহের সমালোচনা করে চিনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন যে শুধুমাত্র কূটনীতিই যুদ্ধের অবসান ঘটাতে পারে।

কেনিয়ার রাষ্ট্রদূত মার্টিন কিমানিও যুদ্ধ থামাতে গুতেরেসকে মধ্যস্থতা করার আবেদন জানিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রদূত সার্জি কিসলিয়্যাস বলেছেন, শান্তি স্থাপনের জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..