× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

যুদ্ধ নয়; শান্তি চাই শ্লোগানে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
যুদ্ধ নয়; শান্তি চাই

“যুদ্ধ নয়; শান্তি চাই” শ্লোগানকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টায় নগরীর রুপাতলীস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে দিবসটি পালন উপলক্ষে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ বিশ্বে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতেও পেশাদারিত্ব এবং সাহসিকতার সাথে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা হবে।

বক্তারা আরও বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের ভূমিকা গৌরবোজ্জ্বল। আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যে আমরা আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। তাই আমরা এই দিবসে বলতে চাই-যুদ্ধ নয়; শান্তি চাই।


এ ক্যটাগরির আরো খবর..