× Banner
সর্বশেষ
কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইয়াকিমায় হামলা চালানো ব্যক্তির আত্মহত্যা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
usa arms attack

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমায় হামলা চালানো বন্দুকধারী আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে তার মাকে আত্মহত্যার কথা টেলিফোনে জানিয়ে দেয়। এ হামলায় তিন জন নিহত হয়।

পুলিশ এ কথা জানিয়েছে।

আমেরিকায় পরপর তিন দিন বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ায় দুটি এলোপাতাড়ি গুলি হামলায় ১৮ জন নিহত হওয়ার শোক কাটিয়ে না ওঠার আগেই ইয়াকিমার একটি বাজারে হামলার ঘটনা ঘটল। এটি যুক্তরাষ্ট্রে সর্বশেষ গুলি হামলার ঘটনা।

পুলিশ হামলাকারীকে জারিড হ্যাডক নামে শনাক্ত করেছে। তার বয়স ২১ বছর। তাকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশ জানতে পারে একটি ওয়্যার হাউসে হামলাকারী লুকিয়ে রয়েছে। তাকে গ্রেফতার করতে গেলে ওই বন্দুকধারী আত্মহত্যা করে।

সান ফ্রান্সিসকোর দক্ষিণাঞ্চলে একটি কৃষি খামারে সোমবার একজন খামার কর্মী তার সহকর্মীদের লক্ষ্য করে বন্দুক হামলা চালায়। এতে সাতজন নিহত হয়।

শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্ক শহরে নতুন চান্দ্রবর্ষ উদযাপন অনুষ্ঠানে এলোপাতাড়ি বন্দুক হামলায় ১১ জন নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..