× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

ডেস্ক

যুক্তরাষ্ট্র ভ্রমণে ১২টি দেশের সম্পূর্ণ ও ৭টি দেশের নাগরিকদের আংশিক নিষেধাজ্ঞা আরোপ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
বড় হামলার হুশিয়ারি

যুক্তরাষ্ট্র ভ্রমণে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ও সাতটি দেশের নাগরিকদের ওপর অংশিক নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (৪ জুন) এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হলো- আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। আর আংশিক নিষেধাজ্ঞা দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

এপি বলছে, সোমবার থেকে কার্যকর হওয়া এই ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের ওপর আংশিখ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নাগরিকসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত নিষিদ্ধ দেশগুলোর নাগরিক যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, দ্বৈত নাগরিকত্বধারী, কূটনৈতিক ভিসাধারী, খেলোয়াড়রা এ নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন না।

ট্রাম্প তার ঘোষণাপত্রে বলেন, ‘আমার অবশ্যই যুক্তরাষ্ট্র ও তার জনগণের জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে।’

হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, সম্প্রতি কলোরাডোর বোল্ডারে ইসরায়েলপন্থি সমাবেশে হামলা বিদেশি নাগরিকদের প্রবেশের ফলে আমাদের দেশের জন্য যে চরম বিপদ তৈরি হয়েছে তা-ই প্রমাণ করছে। তাদেরকে(বিদেশি) সঠিকভাবে যাচাই করে প্রবেশ করতে দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্রে লাখ লাখ অবৈধ অভিবাসী থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইউরোপে যা ঘটেছে তা আমেরিকার সঙ্গে আমরা ঘটতে দেব না। আমরা এমন লোকদের আমাদের দেশে প্রবেশ করতে দেব না যারা আমাদের ক্ষতি করতে চায়।’

২০১৭ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..