× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র আরো ৫৬০ সেনা পাঠাচ্ছে ইরাকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে আরো ৫৬০ সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার সোমবার বাগদাদ সফরের সময় এ ঘোষণা দেন।

নতুন করে এই সেনা পাঠানো হলে ইরাকে অবস্থান নেওয়া মার্কিন সৈন্য সংখ্যা ৪ হাজার ৬৫০ জনে দাঁড়াবে। এর আগে যেসব সেনাকে ইরাকে পাঠানো হয়েছে তাদের অধিকাংশই সেখানে প্রশিক্ষক ও পরামর্শক হিসেবে কাজ করছে।

গত শনিবার ইরাকি বাহিনী আইএসের কাছ থেকে মসুল শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করে। শহরটি পুনর্দখল করতে ইরাকি বাহিনীকে সহযোগিতার জন্য নতুন ৫৬০ জন সেনাকে পাঠানো হচ্ছে বলে জানান অ্যাশ কার্টার।

তিনি বলেন, অতিরিক্ত সেনাদের মসুলের ৬৫ কিলোমিটার দক্ষিণে পুনর্দখল করা কায়ারা বিমানঘাঁটিতে পাঠানো হবে। ওই বিমানঘাঁটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান ও সাজসরঞ্জাম আদান-প্রদানের প্রধান কেন্দ্র হবে। নতুন এই সেনাদের মধ্যে প্রকৌশলী ও রসদ সরবরাহ বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..