× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যারা চট্টগ্রাম বন্দর কে বন্ধের হুমকি দেয় তারা রাষ্ট্রবিরোধী লোক: সিটি মেয়র

admin
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

চট্টগ্রাম : নগরীর বন্দর থানাধীন নিমতলা বিমান চত্বরে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) বিশেষ সাধারণ সভা শুরু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সংগঠনের সভাপতি মোঃমীর নওশাদ আলী’র সভাপতিত্বে সভাটি শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম আলহাজ্ব নাছির উদ্দীন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় শ্রমিক লীগের যুগ্ন শ্রম সম্পাদক ও নগর আওয়ামী লীগের আলহাজ্ব সফর আলী,শ্রমিক নেতা আব্দুল আহাদ সরকার, লবন শ্রমিক নেতা আব্দুল মতিন মাষ্টার,শ্রমিক নেতা ইমাম হোসেন,শফি বাঙ্গালী,নান্নু সিকদার সহ আঃলীগ,যুবলীগ-ছাত্রলীগ,শ্রমিক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে নৌমন্ত্রীর নির্দেশনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উইন্সম্যানদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে আঘাত পাওয়া শ্রমিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা ও চিকিৎসাকালীন দৈনিক জীবিকাভাতা প্রদান, গ্রুপ ইন্স্যুরেন্স বাস্তবায়ন, জেনারেল কার্গো বার্থের শ্রমিকদের জন্য টনেজ ভিত্তিতে মজুরি নির্ধারণ, দুই সেট করে গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন পোশাক প্রদান ইত্যাদি।

এসময় প্রধান অতিথি সিটি মেয়র বলেন, যারা সরকার থেকে দেশের সর্বাধিক লাভ জনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কে বন্ধের হুমকি দেয় তারা রাষ্ট্রবিরোধী লোক। নিজের স্বার্থ কে পূজি করতে এই ধরনের হুমকি ও বিশৃংখলাকারীদের রাষ্ট্রীয় ব্যবস্থায় বিচারের আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।

আর শ্রমকিদের ন্যায্যদাবি গুলো সরকারের সাথে আলোচনা করে পূরণের আশ্বাস দেন এই সরকার দলীয় মেয়রের। সভায় বিপুল সংখ্যক বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী,শ্রমিক জনতা এবং দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..