× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

যারা আগুনে মানুষ পুড়িয়ে মারে তাদের সাথে আপোষ হতে পারে না- আবুল হাসানাত আবদুল্লাহ

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ স্বাধীনতা বিরোধী জঙ্গী হায়েনাদের সাথে জাতির ঐক্য হতে পারে না। যারা আগুনে মানুষ পুড়িয়ে মারে তারা দেশ ও জাতির শত্রু। সোমবার জাতীয় শোক দিবসে বরিশালের আগৈলঝাড়ায় সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা সভায় বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

আলোচনা সভায় ৭৫ এর ১৫ই আগষ্টের ভয়াবহ সেই দিনের স্মৃতি চারন করতে গিয়ে তিনি বলেন সেই কালরাতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিবারের সদস্য বর্গ আমার শিশু পুত্র, ভাই, বোনকেও খুনিরা রক্ষা দেয়নি। দীর্ঘদিন পর হলেও জাতি খুনিদের বিচার করে কলঙ্কমুক্বত হচ্ছে। তিনি সন্ত্রাস মুক্ত সমৃদ্বশালী বাংলাদেশ গড়তে সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহব্বার জানান। একই দিন উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৫ এর ১৫ই আগষ্টে নিহত তার ছেলে শহিদ সুকান্ত বাবুর নামে নব নির্মিত ভবন ও মুরাল উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..