× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের ৬টি আসনে ১৮ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
মনোনয়ন অবৈধ ঘোষণা

যশোরের ৬টি আসনে ১৮ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং অফিসার। আজ ৪৬ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৩জন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ২জন, যশোর-৩ (সদর) আসনে ৬জন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৪জন ও যশোর-৬ (কেশবপুর) আসনে ২জন রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোরের ৬টি আসন থেকে ৪৬জ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত ৬জন, জাতীয় পার্টি মনোনীত ৬জন, জাকের পার্টির ৬জন, তৃণমূল বিএনপির ৩জন, ইসলামী ঐক্যজোটের ২জন, বিএনএম পার্টির ২জন, বাংলাদেশ কংগ্রেসের একজন, বিএনএফের একজন, বিকল্পধারার একজন, খেলাফত আন্দোলনের একজন, ন্যাশনাল পিপলস পার্টির একজন এবং স্বতন্ত্র ১৬জন। গত ১ ডিসেম্বর থেকে মনোনয়ন যাচাই-বাছাই  প্রক্রিয়া শুরু হয়।
আজ যাচাই শেষে ১৮জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, যশোর-১ (শার্শা) আসনে জাতীয় পার্টির আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও নাজমুল হাসান। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, বিএনএফের শামসুল হক।
যশোর-৩ (সদর) আসনে খেলাফত মজলিসের মোহাম্মাদ তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির মোহাম্মাদ কামরুজ্জামান, জাকের পার্টির মোহাম্মাদ মহিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম মিলন, মোহিত কুমার নাথ, বিএনএম পার্টির শেখ নূরুজ্জামান।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী সন্তোষ অধিকারী। যশোর-৫ (মণিরামপুর) আসনে জাকের পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাবলু, হুমায়ন সুলতান সাদাব, কামরুল হাসান বারী এবং
যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মাদ ইসলাম ও মোঃ আজিজুল ইসলাম।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার জানান, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, বকেয়া বিদ্যুৎ বিল ও আয়করের কাগজপত্রের ত্রæটির কারণে ১৮প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে তারা এ বিষয়ে আপীল করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..