× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নিউজ ডেস্ক

যশোরের শার্শায় ১৪ মাদক মামলার আসামি মাদকসহ আটক

admin
হালনাগাদ: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
যশোরের শার্শায় ১৪ মাদক মামলার আসামি মাদকসহ আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শা সিমান্ত থেকে চোদ্দো মাদক মামলার আসামি ৩৩ বোতল ফেনসিডিলসহ ফুলছুদ্দিন খাঁ (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন,শার্শা থানাধীন পাকশিয়া খালপাড়া গ্রামের সুলতান খাঁর ছেলে ফুলছুদ্দিন খাঁ (৪০)।

বুধবার (২ জানুয়ারী) ভোরে যশোর ডিবির এএসআই আমিরুল ইসলাম এএসআই,গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। যশোর শার্শা থানাধীন পাকশিয়া গ্রামস্থ ধৃত আসামীর বসতবাড়ির উঠান থেকে ৩৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১৪টা মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৬৬,০০০/= টাকা। এ সংক্রান্তে এএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

যশোরের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..