× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোরের শার্শায় “তারুণ্যের কণ্ঠ” শিরোনামে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল-বাংলাদেশ বেতারের প্রামান্য

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
sharsha

যশোরের শার্শায় “তারুণ্যের কণ্ঠ” শিরোনামে তরুনদের অংশগ্রহণে বহি:ধারণকৃত প্রামান্য অনুষ্ঠান ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর-২৩) বেলা ১০ টার সময় রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল-বাংলাদেশ বেতার। যার সহযোগিতা করেছে আই.ই.এম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।
জানা যায় এ প্রকল্পটির বিভিন্ন উন্নয়নমুখী কাজ। দেশের জনগণকে উন্নততর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা প্রদাণের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করা এবং গবেশনা পরিচালনা করা। এছাড়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও খাদ্যভ্যাস, সাধারণ রোগ ব্যাধি প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে তথ্য ও উদ্বুদ্ধকরণসহ পরামর্শ প্রদাণ।
অনুষ্ঠানের উপস্থাপক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল-বাংলাদেশ বেতার এর কর্মকর্তা সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল-বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ২১ অক্টোবর, শনিবার রাত ৮ টা ১০ মিনিটে পরিচালক বশির উদ্দিন এর নির্দেশনায়,  উপ-পরিচালক আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায়  বাংলাদেশ বেতার, ঢাকা, ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচারিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..