× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার বেনাপোল

যশোরের শার্শায় জাতীয় শোক দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
sharsha

যশোরের শার্শায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট),  শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..