যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১টি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, যশোর জেলার মনিরামপুর থানার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১৬ জুন ২০২৬) ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ০১টি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪,২৩,৬০০/- টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..