× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

যশোরে স্বামী হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসি

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

যশোর অফিস॥:যশোরের চৌগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুজনকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সাবানা খাতুন ও আব্দুল আলিম। আজ সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: শরীফ হোসেন হায়দার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা কারাগারে আটক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তার স্ত্রী সাবানা খাতুন ও স্ত্রীর প্রেমিক আব্দুল আলিম।

এ ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদি হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী সাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করা হয়।

আব্দুল আলিমের সাথে সাবানা খাতুনের পরকিয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দীও দেন সাবিনা খাতুন।

স্বাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
মামলার রায়ে সরকার পক্ষের আইনজীবী আবু সেলিম রানা সন্তোষ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের সর্বোচ্চ দণ্ড দিয়েছেন


এ ক্যটাগরির আরো খবর..