× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

যশোরে শ্রমিক মান্নাত হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
মান্নাত হত্যার রহস্য

আবুল কালাম আজাদ, যশোর: স্ত্রীর পরকীয়ার কারণেই খুন হন যশোরের স্কেভেটর শ্রমিক ইস্রাফিল হোসেন মান্নাত। তার ভগ্নিপতি শাহ আলমসহ ৭জন ওই হত্যার সাথে জড়িত। যার মধ্যে গ্রেফতার করা হয়েছে ৪জনকে। একইসাথে উদ্ধার করা হয়েছে হত্যাকাজে ব্যবহৃত লোহার পাইপ, ইট ও মোটরসাইকেল। আজ দুপুরে পুলিশ সুপার নিজ কার্যালয়ের আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলো যশোর সদর উপজেলার রামনগর খাঁ পাড়ার ছমেদ আলীর ছেলে আল আমিন, পুরাতন কসবা কাঠালতলা এলাকার আবু তাহেরের ছেলে রিফাত, সুজলপুরের আব্দুর রশিদের ছেলে রায়হান শেখ ও শফিকুল ইসলামের ছেলে নয়ন হোসেন।

পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, গত ২৩ অক্টোবর রাতে নিজের বাইসাইকেল নিয়ে বের হয়েছিলেন মাটিকাটা স্কেভেটরের হেলপার মান্নাফ। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। পরের দিন সকালে কারবালা এলাকার রাস্তার পাশ থেকে তার মাথা থেতলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। এরপর ডিবি পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ সুপার আরো জানান, মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল রোববার যশোর সদর ও অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত আল আমিন, রায়হান শেখ, রিফাত ও নয়ন হোসেন নামে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে হত্যাকাজে ব্যবহৃত লোহার পাইপ, ইট ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা জানিয়েছে, নিহত মান্নাতের ভগ্নিপতি শাহ আলমের সাথে পরকীয় সম্পর্ক ছিল তার স্ত্রী সুমির। এ নিয়ে গোলযোগের জের ধরে শাহ আলম হত্যার পরিকল্পনা করে। হত্যায় জড়িত শাহ আলমসহ অপর তিনজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।


এ ক্যটাগরির আরো খবর..