× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৩

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২০
জমি নিয়ে সংঘর্ষে নিহত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে রবিয়াল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় দুই পক্ষের আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১টায় সদর উপজেলার শিংরোড দেউনিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় সদর উপজেলার শিংরোড দেউনিয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নূর মোস্তফার মধ্যে ৪ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও করে মোস্তফা।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিরোধীয় জমিতে নূর মোস্তফা দলবল নিয়ে বাঁশের বেড়া দিতে গেলে আবু বক্কর ও তার পরিবারের লোকজন বাধা দেয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্করের ভাতিজা রবিয়ালের মাথা মারাত্মক ভাবে জখম হয়।

সংঘর্ষে আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। অন্যান্যদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন নূর মোস্তফা (৬৫), তার স্ত্রী খুকী বেগম (৫৫), ছেলে ফরিদুল ইসলাম (১৮)। অপর পক্ষের আহত হন আবু বক্কর সিদ্দিক (৫৫), স্ত্রী লিলিমা আক্তার (৪৫), ভাতিজা জহিরুল ইসলাম (৩২), রবিউল ইসলাম (৪০) ও উম্মে কুলসুম (৩০)।

পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ নূর মোস্তফা, তার স্ত্রী খুকী ও ছেলে ফরিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..