বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের মোঃ হানেফ শেখের (৬০)পুকুর থেকে ভাতুরিয়া গ্রামের কালু কুমার বিধশ্বাস খবর পেয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

উদ্ধার কৃত যুবকের নাম জুয়েল শেখ (৩৫) বাড়ী রাজবাড়ী জেলার সাবেক পাংশা গ্রামে। বর্তমান মধুখালী উপজেলার মধুখালী রেলগেট আশ্রায়ন কেন্দ্রে বসবাস করতো। জানা যায় ভাতুরিয়া গ্রামের স্বর্গীয় দশরত বিশ্বাসের ছেলে কালু কুমার বিশ্বাস (৫৫)বিগত ২০বছর আগে মধুখালী বাজারে মাছ বিক্রী করতো তখন থেকে জুয়েল শেখ (৩৫)এর সাথে পরিচয়। বর্তমান কামারখালী বাজারে মাছ বিক্রী করে কালু কুমার বিশ্বাস। তাই জুয়েল সেখ বর্তমান কালু কুমার বিশ্বাসের বাড়ীতে আসা যাওয়া থাকা খাওয়া করে।

এক পর্যায় ১ বছর পর গত ৩/৪দিন আগে এসে কালু কুমার বিশ্বাসের বাড়ী অবস্থান করছে। এমতবস্থতায় রবিবার বেলা ৩/৪০মিনিটের সময় পাশের গ্রামে পূর্ব আড়পাড়া হানেফ শেখের (৬০) পুকুরে গোসল করতে গেলে জুয়েল শেখ আর কালু কুমার বিশ^াসের বাড়ী ফিরে আসে নাই। পরে পকুরে খোঁজ করতে গিয়ে দেখে মরা অবস্থায় জুয়েলের লাশ পুকুরে ভাসমান। তখন পুকুর থেকে কালু কুমার বিশ^াস পাশের লোক মারফত লাশ তার বাড়ীতে নিয়ে আসে। পরে মধুখালী থানায় সংবাদ দিলে মধুখালী থানার এস.আই.আশুতোষ কুমার এসে লাশ ময়না তদন্ত প্রেরনের জন্য মধুখালী থানায় নিয়ে যায়।

এ ছাড়া সংবাদ পেয়ে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও গ্রামপুলিশ এবং গ্রামের গন্যমান্য লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধারের বাড়ীতে গিয়ে খোঁজ খবর নেন। তার বোনের সংবাদ দিলে তার বোন মধুখালী উপজেলার রামদিয়া গ্রাম থেকে আসলে তার নিকট জানা যায় জুয়েল শেখের ছোট কাল থেকে মৃগীর রোগ ছিল ্এবং ডান হাত পঙ্গু। তবে মধুখালী থানার এস .আই. আশুতোষ কুমার বলেন লাশের প্রকৃত ঘটনা জানা যাবে ময়না তদন্তের পর।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।