× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

আওয়ামী লীগ একটি দুর্নীতিগ্রস্ত দল, প্রধানমন্ত্রী ছাড়া সবাই দুর্নীতির সঙ্গে জড়িত : রাঙ্গা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২০

আওয়ামী লীগ একটি দুর্নীতিগ্রস্ত দল। প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। বললেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের অনেক প্রচেষ্টা সফল হচ্ছে না। শুধু স্বাস্থ্যখাত নয়; সব খাত দুর্নীতিবাজদের দখলে। তাদের আধিপত্য সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোটের আয়োজন খুবই দুঃখজনক। এটা তিনি আশা করেননি বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক।


এ ক্যটাগরির আরো খবর..