যশোর প্রতিনিধি: যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যালি, সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতারণ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টায় ৫৮ বিএনসিসি স্কোয়াড্রন ও বিমান শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ উদ-দৌলা।
র্যালিটি যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাজারে গিয়ে শেষ হয়। এরপর পথযাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট মাস্ক বিতারণ করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৫৮ বিএনসিসি স্কোয়াড্রন যশোর বিমান শাখার অধিনায়ক স্কোয়াড্রন লিডার জহির আহমেদ ফ্লাইং অফিসার নিলুফা ইয়াসমিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।