× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

যশোরে বিআইজেএফ’র পক্ষে শতাধিক কম্বল বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: যশোর শহরের আশ্রমরোড এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় মাদ্রাসা মাঠে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যপ্রযুক্তি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) পক্ষ থেকে এই কম্বল সহায়তা করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক তৌহিদ জামান, সমাজসেবী মেহেদি হাসান মিন্টু, আরিফুল হাসান, পান্থদেব রায়, শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচকরা যশোরের সুবিধাবঞ্চিত মানুষের জন্যে বিআইজেএফ-এর এই কম্বল প্রদানের জন্যে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

আলোচনাশেষে শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..