যশোর প্রতিনিধিঃ যশোরে বাসের ধাক্কায় সিএনজি উল্টে ৩ জন শ্রমিক নিহত ও আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন।
আজ দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিএনজিটি যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছায়। শ্রমিকরা সিএনজি থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে বাসের সামনে পড়লে চাপায় ১০ জন শ্রমিকই আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর লাভলু মারা যান।
আহত মধ্যে ফরিদ ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে ফরিদ ও সোহেলের মৃত্যু হয়। বাকীরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, সানতলা এলাকায় বাসের ধাক্কায় ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।