× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

যশোরে বন্দুকযুদ্ধে নিহত ১

admin
হালনাগাদ: বুধবার, ১৫ জুন, ২০১৬

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তি ডাকাত ছিলেন বলে দাবি পুলিশের।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত সড়কের দুই ধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়।

এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিত টের পেয়ে ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।  এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ যশোর মেডিক্যাল কলেজ  মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..