× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

স্টাফ রিপোর্টার:যশোর

যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ এক নারী আটক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
jashore rab

যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ অনন্যা ইসলাম (৪২) নামে এক নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে র‍্যাব।
আজ ভোরে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অনন্যা ইসলাম মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক নারী মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে বাসযোগে যশোর আসছে। এরপর র‍্যাবের একটি টিম যশোর মনিহার বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশী চালায়। এসময় অনন্যা ইসলামের ভ্যানিটি ব্যাগ থেকে দুই হাজার ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে  বিক্রি করে আসছিলো।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..