× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

স্টাফ রিপোর্টার, যশোর 

যশোরে বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়তে গিয়ে ড্রামের মধ্যে কঙ্কাল উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
ড্রামের মধ্যে কঙ্কাল

যশোর শহরের পুরাতন কসবা বিমান অফিসের পিছনে ব্যক্তি মালিকানা জমিতে পুঁতে রাখা ড্রামের মধ্যে কঙ্কাল পাওয়া গেছে। বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়তে গিয়ে ড্রামটি পায় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, বজলুর রহমান নামে একজন ব্যাংকার আড়াই বছর আগে মোতালেব বাবু নামে একজনের কাছ থেকে বিমান অফিসের পিছনের সোয়া চার শতক জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য শ্রমিকদের কাজে লাগান।

ভবনের ভিত নির্মাণের জন্য দুই ফুট মাটি খননের পর শ্রমিকরা একটি রিং স্লাব দেখতে পান। স্লাবটি উঠানোর সময় একটি ড্রাম পায় তারা। ড্রাম থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেয় শ্রমিকরা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামটি উঠিয়ে তার ভিতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করে। পরে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জমির পূর্বের মালিক মতলেব বাবু জানান, তার জমিতে পুকুর থাকা অবস্থায় তিনি মশিউর রহমান বাবু নামে এক ব্যবসায়ীর কাছে জমি বিক্রির জন্য বায়না করেন। এরপর মশিউর রহমান বাবু পুকুরটি ভরাট করে সেখানে একটি অফিস নির্মাণ করেন। তবে জমিটি কিনতে না পারায় তিনি ব্যাংকার বজলুর রহমানকে নিয়ে আসেন। এরপর বজলুর রহমান জমির মূল্য পরিশোধ করলে তাকে জমিটি রেজিস্ট্রি করে দেন। ওই জমিতে কে বা কারা কখন মানুষের লাশ গুম করেছে তা তার জানা নেই।


এ ক্যটাগরির আরো খবর..