× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

স্টাফ রিপোর্টার, যশোর(আবুল কালাম আজাদ)

যশোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ তিন জন আটক

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ তিন জন আটক

যশোরের ঝিকরগাছায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব। আজ সকাল পৌনে ১১ টায় উপজেলার পারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান শাওন, চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন।
র‍্যাব-৬ যশোরের অধিনায়ক লে: কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পারবাজার এলাকায় শাহজাহান আলীর “স” মিলের সামনে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি ব্যাংকের টাকা ছিনতাইয়ের জন্য অবস্থান করছে। এরপর র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে রোকনুজ্জামান শাওন, আল মামুন ও রুবেল হোসেন নামে তিনজনকে আটক করে। তবে তাদের সহযোগী ফাহিম নামে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।এ সময় আটকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ অস্ত্র গোলাবারুদ নিজ দখলে রেখে পরস্পর সহযোগীতায় এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে।
র‍্যাবের অধিনায়ক আরো জানান, আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..