× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে চোরাইকৃত ৩লাখ ৯৮ হাজার টাকাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০২২
যশোরে

যশোর ঝিকরগাছা উপজেলার কায়েমকোলার ইলেকট্রনিক্স ও স্বর্ণের দোকান হতে চোরাইকৃত টাকাসহ ৩জন আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩লাখ ৯৮হাজার ৯৫০টাকা ও একটি নতুন ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৩টায় যশোর র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ২৩ জুন যশোর জেলার ঝিকরগাছা থানার কায়েমকোলা বাজারের প্যারেন্টস সুপার মার্কেটের জিয়া ইলেকট্রনিক্স ও মুসলিম জুয়েলার্সে টাকা চুরি হয়। পরবর্তীতে দোকানের মালিক জিয়াউর রহমান চুরির ঘটনায় ঝিকরগাছা থানায় জিডিসহ যশোর র‌্যাব অফিসে অভিযোগ দায়ের করেন।
এরি ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোর শহরের ধর্মতলা এলাকায় অভিযান পরিচালনা করে আল-আমিন(২১) পিতা রুবেল হাওলাদার নামে এক চোরকে আটক হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানার আজিগ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদের(২৫) পিতা হাফিজুর সরদার ও রাজু মোল্লা, পিতা বাবুল মোল্লা নামে আরও দুই জন চোরকে আটক করা র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ৩লাখ ৯৮হাজার ৯৫০টাকা এবং চোরাইকৃত একটি নতুন ইজিবাইক উদ্ধার করা হয়।
র‌্যাব জানায় আসামীদের যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..