× Banner
সর্বশেষ
বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৯জনের মৃত্যু, নতুন শনাক্ত-১২১

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ জুন, ২০২১
যশোরাঞ্চলে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা ও করোন উপসর্গ নিয়ে মারা গেছেন ৯জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন চলছে। এদিকে করোনা সংক্রমনের হার উর্দ্ধমুখি হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন । সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৩৪৩জনের নমুনা পরীক্ষা করে ১২১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ। আজ মারা গেছেন ৯জন। এদের মধ্যে ৪জন করোনা রোগী এবং অপর ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৪ জন। যশোর সদর হসপিটালের আর এম ও আরিফ আহমেদ বলেন, যশোর জেনারেল হসপিটালের করোনা শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরা।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকা ভিত্তিক থেকে জেলায় সম্প্রাসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন আরো কঠোর হবে। ঔষধের দোকান ছাড়া সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণ বন্ধ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..