× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

যশোরে অজ্ঞান পার্টির কবলে নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

যশোর অফিস: যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৭০ হাজার টাকাসহ মালামাল খুঁইয়েছেন নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তা। গতকাল সন্ধ্যায় মনিরামপুর বাজারে এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম ফরিদুজ্জামান। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, মনিরামপুর নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফরিদুরজ্জামান বুধবার অফিস শেষে ৭০ হাজার টাকা নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মনিরামপুর বাস টার্মিনালের পাশে এক ব্যাক্তির কাছ থেকে ডাবের পানি পান করেন। এর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। সুযোগ বুঝে দুবৃত্তরা তার কাছে থাকা ৭০ হাজার টাকাও নগদ মালামাল নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসারত ডাক্তার জানান, তার জ্ঞান এখনো ফেরেনি।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে বিষ জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। উল্লেখ্য, ফরিদুজ্জামানের গ্রামের বাড়ি মাগুরার সদর উপজেলার পারনান্দুলীর ব্যাপারী পাড়া। তার মা মাগুরা পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..