× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

যশোর হাসপাতাল থেকে পালানো ৭ করোনা রোগীকে আদালতে সোপর্দ

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ মে, ২০২১

যশোর প্রতিনিধি: যশোর সদর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ফেরত ১০জনের মধ্যে ভারত ৭জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেফতারের নির্দেশ দেয়ায় আজ তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

গত ২৩ ও ২৪ এপ্রিল ভারত ফেরত করোনা আক্রান্ত কিছু পাসেপার্ট যাত্রী যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। এরপর হাসপাতাল থেকে ৭ ভারত ফেরত করোনা আক্রান্ত ও স্থানীয়ভাবে আক্রান্ত তিনজন মোট ১০জন পালিয়ে যান। বিষয়টি ২৬ এপ্রিল সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় তোলপাড় শুরু হয়। এরপর ওইদিন দিবাগত রাতের মধ্যে পলাতক সকলকে শনাক্ত করে হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় গত ৮ মে শনিবার যশোর কোতোয়ালি থানার পুলিশ ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫ (২) ধারায় পলাতকদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ সোমবার সকালে পুলিশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাঁদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ভারতফেরত ও স্থানীয় ১০ জন করোনায় সংক্রমিত রোগী হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানায়। এরপর আদালতে আবেদন দাখিল করা হয়। গতকাল রোববার আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ সোমবার সকালে হাসপাতাল থেকে সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সেখান থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে আদালতে পাঠায়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাঁদের গ্রেফতারর করা হবে বলে পুলিশ জানায়।

তিনি দুপুর আড়াইটার দিকে আরো বলেন, আদালতে পাঠানো ওই সাতজনের বিষয়ে আদালত এখনো কোন সিদ্ধান্ত দেননি। তবে বিকালের মধ্যে আদেশ পাওয়া যাবে।

গ্রেপ্তার সাতজন হলেন ভারতফেরত যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী মণিমালা দত্ত (৪৯), সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের মিলন হোসেন (৩২), রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের নাসিমা আক্তার (৫০), খুলনা সদর উপজেলার বিবেকানন্দ (৫২), খুলনার পাইকগাছা উপজেলার ডামরাইল গ্রামের আমিরুল সানা (৫২), খুলনার রূপসা উপজেলার সোহেল সরদার (১৭) এবং স্থানীয় রোগী যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা (১৯)।

এ ছাড়া ভারতফেরত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেফালি রানী সরদার (৪০) এবং স্থানীয় যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা (৩০) ও যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৩৭) হাসপাতালে চিকিৎসাধীন।


এ ক্যটাগরির আরো খবর..