যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ১৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, শাহজাদপুর বিওপি’র সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP এবং Eskuf Syrup আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১,২৮,৮০০/- (এক লক্ষ আঠাশ হাজার আটশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..