× Banner
সর্বশেষ
টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩ জনগণের ভাগ্য পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে -তারেক রহমান দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসীর পোস্টাল ব্যালট দীর্ঘ ২০ বছর পর বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সাজেদ সভাপতি মিলন সম্পাদক পুনঃ নির্বাচিত

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৩জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ।

প্রকাশিত ফলাফলে জানা যায়, সভাপতি সাজেদ রহমান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ গণি খান রিমন ২১ ভোট ও আবদুল ওয়াহাব মুকুল ১৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে প্রণব দাস ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ ঘোষ পেয়েছেন ৩৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শিকদার খালিদ পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম রুবেল ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এসএম আরিফ ২২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মারুফ কবীর ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডিএইচ দিলশান পেয়েছেন ৩০ ভোট। নির্বাহী সদস্য দুটি পদে জিয়াউল হক ও শফিক সায়ীদ ৪০ করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মিরাজুল কবীর টিটো ১৮ ভোট ও ইমরান হাসান টুটুল ২১ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন শাহাদাত হোসেন কাবিল ও মনিরুল ইসলাম।

এদিকে, সন্ধ্যায় প্রতিদিনের কথা দপ্তরে শুভেচ্ছা জানাতে আসেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। এসময় ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের নেতৃত্বে প্রতিদিনের কথার পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..