× Banner
সর্বশেষ
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা,গাড়ি ভাংচুর

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নূর-উন নবীর নির্বাচনী প্রচার ও গণসংযোগ চলাকালে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রুপদিয়া বাজারে এই হামলা করে স্থানীয় আওয়ামী ও যুবলীগ। হামলায় কচুয়া ইউনিয়ন যুব দলের সহসভাপতি মশিয়ার রহমানসহ অন্ততঃ ৫জন নেতাকর্মী আহত হন।

হামলায় নির্বাচনী প্রচারে ব্যবহৃত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সময় বিএনপি সমর্থিত প্রার্থী নূর-উন নবী সেখান উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় প্রার্থী ও তার কর্মী সমর্থকরা শহরে ফিরে আসেন।

এ ঘটনায় দুপুরে প্রেসক্লাব যশোরে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে হামলার জন্য নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থিত আওয়ামী লীগ ও যুবলীগকে দায়ী করেছেন বিএনপির প্রার্থী ও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী নূর-উন নবী অভিযোগ করেন, তিনি যাতে নির্বাচনী প্রচারণা চালাতে না পারেন সে জন্যই এই হামলা করা হয়েছে। ইউনিয়ন যুবলীগ নেতা রাজুর নেতৃত্বে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে তার এই নির্বাচনী প্রচার-প্রচারণায় আক্রমণ করে। তিনি চরম নিরাপত্তাহীনতা অনুভব করছেন।

হামলার জন্য তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের দায়ী করে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারনার শুরু দিনেই বিভিন্ন জায়গায় প্রচারের মাইক আটক করছে এবং বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি। ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই ধরনের হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আটক করে আইনের আওতায় আনতে হবে।

তিনি এ ব্যাপারে প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালনের আহবান জানান। তারা লেভেল পেয়ারিং ফিল্ড তৈরীর জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহবান জানান। পরে নূর-উন নবী নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল জেলা নির্বাচন অফিসার হুমায়ন কবির ও কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে দেখা করে লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাডভোকেট আনিচুর রহমান মুকুল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..