× Banner
সর্বশেষ
হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ

যশোর রাইটস মানবপাচার নিয়ে সাংবাদকর্মীদের সাথে শার্শায় মতবিনিময় কর্মশালা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ মানব পাচার প্রতিরোধে শার্শা উপজেলার নাভারন ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজে রাইটস যশোর এর উদ্যেগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যান্ত চলে নারী – শিশু পাচার প্রতিরোধের কর্মসুচি।
নাভারন ফজিলাতুন্নেছা ডিগ্রি কলেজ এর শিক্ষক সাংবাদিক আসাদুজ্জামান এর সভাপতিত্বে রাইটস যশোর এর প্রোগ্রাম ম্যানেজার এসএম আযহারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার ফিরোজ আলী মানব পাচার সম্পর্কে সাংবাদিকদের সাথে যশোর এর সীমান্ত দিয়ে পাচার সম্পর্কে আলোচনা করেন। এবং ভিডির মাধ্যমে পাচার সম্পর্কে এবং পাচার কারিরা বিদেশ যেয়ে কি কাজ করছে তা প্রদর্শন করেন।
নারী শিশু পাচার প্রতিরোধে আলোচনায় তারা বলেন আমাদের এখন থেকে সজাগ থাকতে হবে। ধনী গরীব যে কোন পরিবারের সদস্য পাচার হয়ে যেতে পারে। নারী শিশু পাচার করে এক শ্রেনীর মানুষ বানিজ্য করছে যা অত্যান্ত দুঃখজনক। সাধারনত যারা পাচার হচ্ছে এরা যৌন দাসত্ব বরন করছে জোর পূর্বক শ্রম, বাধ্যতা মুলক আটকিয়ে তাদের দিয়ে কাজ করানো। এছাড়া দালালরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে পাচারকারিদের অঙ্গ প্রত্যাঙ্গ বিক্রি করে মুনাফা অর্জন করছে।
আজহারুল ইসলাম বলেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এলাকার সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক লোকদের পত্রপত্রিকায় লিখে সচেতন করে তুলে সীমান্ত দিয়ে নারী শিশু পাচার প্রতিরোধ করতে হবে। আমাদের প্রত্যেককে স্বস্ব জায়গায় থেকে মানব পাচার বন্ধের জন্য কাজ করতে হবে। এটা মারাতœক অপরাধ। আইন অনুযায়ী পাচারকারির সর্বোচ্চ মৃত্যদন্ড হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..