আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন। যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২৭ জন কম। বোর্ড কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।
এবার বৈশ্বিক অতিমারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করে ১ লাখ ৯৩ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ফরমপূরণ করে১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ৩৮ হাজার ৪২৪ জন, মানবিক বিভাগে শিক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৫০৭ জন ও বাণিজ্য বিভাগে শিক্ষার্থী ২২ হাজার ৪৬ জন।
তিনি আরো জানান, খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৪০ টি স্কুলের শিক্ষার্থীরা ২৯৩ টি কেন্দ্রে পরীক্ষার অংশ নেবে। এর মধ্যে খুলনার ৫৮৯ কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৩৮ জন, ছাত্রী ২১ হাজার ৯৭০ জন। বাগেরহাটের ২৭টি কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৭৬৩ জন, ছাত্রী ৭ হাজার ৫২৪ জন। সাতক্ষীরার ২৭টি কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৭০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছেলে ৯ হাজার ৯৫৭ জন,ছাত্রী ৯ হাজার ১১৩ জন। কুষ্টিয়ার ৩১টি কেন্দ্রে অংশ নেবে ২৪ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৭৮৫ জন, ছাত্রী ১২ হাজার ৩৬৮ জন। চুয়াডাঙ্গার ১৮টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৫৮৪ জন, ছাত্রী ৫ হাজার ৫৩৮ জন। মেহেরপুরের ১৩টি কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৩ হাজার ৩৮৭ জন , ছাত্রী ৩ হাজার ৮৩৭ জন। যশোরের ৫২টি কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ২৯৬ জন, ছাত্রী ১৩ হাজার ৭৫৬ জন। নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৬২ জন, ছাত্রী ৪ হাজার ১৩১ জন। ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ১৯৬ জন, ছাত্রী ৯ হাজার ৭০৭ জন। মাগুরার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৩১ জন, ছাত্রী ৫ হাজার ৮৩৪ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার দিন সকালে ট্রেজারি থেকে সিকিউরিটি খামের মাধ্যমে প্রশ্ন কেন্দ্রে পাঠানো হবে। এবার পরীক্ষার্থীরা ৪০ মার্কের লিখিত ও ১৫ মার্কের এমসিকিউ প্রশ্নের উত্তর দিবে। এছাড়া বোর্ডের পক্ষ থেকে দুটি ভিজিলেন্স টিম ও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভিজিলেন্স টিম পরীক্ষা তদারকি করবে।
এ ক্যটাগরির আরো খবর..