স্টাফ রিপোর্টার বেনাপোল বেনাপোল :যশোর-বেনাপোল মহা-সড়কের ঝিকরগাছার কলাগাছী চাড়াতলা বাজারে শনিবার সকাল ১০-৪৫মিনিটের সময় একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পলিটন জানান, যশোর থেকে বেনাপোল গামী একটি বাস কলাগাছী চারাতলা আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ৬ জন আহত হন তার মধ্যে ২ জনের অবস্থা মারাত্মক । আহত ৬ জনকে নাভারন হাসপাতালে ভর্তী করা হয়েছে।
গাড়ির নং বগুড়া জ-১১০০৫৪।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পলিটন বিষয়টি নিশ্চিত করেন।