× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

যশোর প্রেসক্লাব এর সভাপতি করোনায় আক্রান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

আবুল কালাম আজাদ, যশোর : প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপসর্গ দেখা দেওয়ায় গত ৫ জুন জাহিদ হাসান টুকুন তার শরীরের নমুনা দেন। খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে গেল রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শারীরিকভাবে সুস্থ আছেন ‘যশোর জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি’র এই সদস্য। তিনি নিজেও জাহিদ হাসান টুকুনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে জানান সিভিল সার্জন।
এদিকে, জাহিদ হাসান টুকুন জানান, শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বেশ কয়েকদিন আগে থেকে তিনি সিনিয়র ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
জাহিদ হাসান টুকুন প্রেসক্লাবের টানা তিনবারের সভাপতি। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের সম্পাদক ও সহসভাপতি হিসেবে বেশ কয়েক টার্মে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও নানা সংগঠন ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জাহিদ হাসান টুকুন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি যশোরের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক। রোটারি ক্লাবের শীর্ষ সংগঠক, জেলা জ্বালানিতেল পরিবেশক সমিতি, গ্যাস ব্যবসায়ী সমিতিরও সভাপতি। নন্দন যশোর নামে একটি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সেভিয়ার নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক। যশোর চেম্বার অব কমার্সে বেশ কয়েক দফায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যশোর জেলা ট্রাক ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতাদেরও অন্যতম তিনি।
এর বাইরে সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত জাহিদ হাসান টুকুন করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই সময়কালে বহু মানুষ তার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে জেলা পর্যায়ে পলিসি নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিশেষ করে যশোর বড়বাজারে জনসমাগম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে কার্যকর ভূমিকা রাখেন তিনি।
সিভিল সার্জন ডা. শাহীন জানান, আপাতত শহরের রেল রোডের বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নেবেন জাহিদ হাসান টুকুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা নিশ্চিত করবেন। শারীরিক পরিস্থিতির অবনতি না হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না। বাড়ি লকডাউনের বিষয়টি দেখবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
জাহিদ হাসান টুকুন জানান, এই মুহূর্তে গলা ব্যথা ছাড়া তার আর কোনো সমস্যা নেই। কুসুমগরম পানি গার্গল করলে সেটিও নিয়ন্ত্রণে আসছে। ফলে আপাতত বাড়িতে থেকেই ডাক্তারের পরামর্শে চলার কথা ভাবছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..