× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

যশোর চৌগাছা সীমান্ত থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
স্বর্ণের বার উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর চৌগাছা সীমান্ত থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিব। উদ্ধারকৃত সোনার ওজন সাত কেজি এবং আনুমানিক মূল্য চার কোটি উননব্বই লাখ ত্রিশ হাজার টাকা।

আজ দুপুর সাড়ে ১২টায় যশোর ৪৯ বিজিবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিজিবি’র একটি বিশেষ অভিযান দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩শ’ গজ ভিতরের এলাকা থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করে। দুই জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভিযান দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়।

এসময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভিতর থেকে ৬০ পিস সোনার বার উদ্ধার করা হয়।  বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধার স্বর্ণের বার জমা ও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..