× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

যবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে পদযাত্রা অনুষ্টিত

admin
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহকে ‘সাংস্কৃতিক সপ্তাহ’ হিসেবে পালন করা হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে পদযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে পদযাত্রাটি মূল ফটকে শুরু হয়ে অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষদ ভবনের গ্যালারিতে ‘বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অতীব প্রয়োজন শীর্ষক আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন। অনুষ্ঠানে ডিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আনিছুর রহমান, ড. মো. জিয়াউল আমিন, ড. বিপ্লবকুমার বিশ্বাস, ড. সাইবুর রহমান মোল্যা এবং শিক্ষকদের পক্ষ থেকে ব্যক্তব্য রাখেন প্রফেসর ড. শেখ মিজানুর রহমান। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে নৃত্য আবৃত্তি, যন্ত্র সংগীত, সংগীত (ছয়টি ধারায়) বিতর্ক, গল্প বলা ও অভিনয়।


এ ক্যটাগরির আরো খবর..