× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

যবিপ্রবিতে ভর্তিতে প্রতি আসনে ৪৬ প্রতিযোগী

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এবার প্রতি আসনের বিপরীতে ৪৬ জন প্রতিযোগী। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিএসসিতে (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) মোট আসন সংখ্যা ৬৮০। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবার মোট ৩০ হাজার ৯৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে ৪৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর। এ ইউনিটে দশ হাজার ৪৫৩ জন, বি ইউনিটে নয় হাজার ৩৮৯ জন, সি ইউনিটে পাঁচ হাজার ৬৪৩ জন, ডি ইউনিটে দুই হাজার ৪৪১ জন, ই ইউনিটে ৪৭৪ জন এবং এফ ইউনিটে দুই হাজার ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
গত ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হায়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..