× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

ঐতিহাসিক জেলহত্যা দিবস আজ ৩ নভেম্বর, বৃহস্পতিবার। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা।

দিবসটি উপলক্ষে সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় চার নেতার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পর বনানী কবরস্থানে চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর পুরাতনকেন্দ্রীয় কারাগারে চার নেতার কক্ষে শ্রদ্ধা জানানো হয়।

জেলহত্যা দিবসে ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, জাতীয় চার নেতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাবো বাংলার জনগণকে সঙ্গে নিয়ে। ইনশাআল্লাহ ২০১৯ সালের নির্বাচনেও পরাজিত শক্তিকে, যারা বিএনপি-জামায়াত জোট, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, জাতীয় চার নেতার হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দিয়েছে, তাদের ইনশাআল্লাহ চূড়ান্তভাবেপরাজিত করব।’

শহীদ তাজউদ্দীন আহমদের মেয়ে গাজীপুর-৮ (কাপাসিয়া) আসনের এমপি সিমিন হোসেন রিমি বলেন, ‘ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। সেই পথে আমরা যত দ্রুত অগ্রসর হব, আমরা আমাদের জাতীয় চার নেতার প্রতি তত বেশি শ্রদ্ধা জানাতে পারব।’


এ ক্যটাগরির আরো খবর..