× Banner
সর্বশেষ
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা

আঞ্চলিক প্রতিনিধি

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগৈলঝাড়ায় শবে কদর পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
শবে কদর

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ইফতারের পর থেকে শুরু হওয়া শবে কদরের রজনীতে মসজিদে মসজিদে ও নিজ নিজ বাড়িতে পরম দয়ালূ আল্লাহর নৈকট্য লাভ ও সন্তুস্টির জন্য নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম বলে মহান আল্লাহায়ালা লাইলাতুল কদরের রাতকে আলাদা এক অনন্য মর্যাদা দিয়েছেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা ২৬ রমজান শেষে দিবাগত পবিত্র এই রাতে ইবাদতের মাধ্যমে মানুষ মহান আল্লাহরর নৈকট্য লাভের আশায় মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগী, নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করেন।

উপজেলা বিভিন্ন মসজিদেই তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..