যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন : ময়নাতদন্ত সম্পন্ন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন : ময়নাতদন্ত সম্পন্ন
যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। আজ দুপুরে প্রতিষ্ঠানটির মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এ কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করেন।
কমিটির প্রধান করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মোহাম্মাদ নুরুল বসিরকে। তার সাথে তদন্তকাজে সহায়তা করবেন উপপরিচালক (প্রতিষ্ঠান-২) এসএম মাহমুদুল্লাহ। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নিহত তিন কিশোরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহম্মেদ তারেক সামস নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের উপস্থিতে ময়নাতদন্ত সম্পন্ন করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের মারপিটের ঘটনায় ৩ বন্দি কিশোর নিহত হয়। এসময় আহত হয়েছে ১৫জন। আহতদের পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওই কেন্দ্রের তত্ত¡াবধায়কসহ ১০ কর্মকর্তাকে জীজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।