ম্যানইউর জয়

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা ইউরোপা লিগে টানা তিন ম্যাচে হেরেছে দলটি।

কিন্তু লিগ কাপের তৃতীয় রাউন্ডে বুধবার রাতে জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। ৩-১ গোলে হারিয়েছে নর্থাম্পটন টাউনকে।

বুধবার রাতে ম্যাচের ১৭ মিনিটে মাইকেল ক্যারিকের গোলে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় নর্থাম্পটন।

পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মরিনহোর শিষ্যরা।

৬৮ মিনিটে হেরেরার গোলে আবারও লিড নেয় রেড ডেভিলসরা। আর ৭৫ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে ম্যানইউর জয় নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।