× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

মৌলভীবাজারে আর কে ধর ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
আর কে ধর ফাউন্ডেশনের সম্মাননা

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে আর কে ধর ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে গুণীজন সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীতে ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় সাস্থ্যবিধি মেনে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আর কে ধর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. আর কে ধর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ শাহজাহান। উক্ত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানকে এবং  সাহিত্য ও সমাজ সংস্কারে বিশেষ অবদান রাখায় মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাহিত্যিক এড. কিশোরী পদ দেব শ্যামলকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়।
এড. কিশোরী পদ দেব শ্যামল অসুস্থ থাকার কারণে উনার পক্ষে গৌরবাণী নির্বাহী সম্পাদক গৌর পদ দেব পল সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্য সংগঠক কবি অসিত দেব, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি পুলক কান্তি ধর ও কবি পলাশ দেবনাথ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে  সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যকর্মী ও মিডিয়াকর্মী সহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..