× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

দেবব্রত রায় দিপন, সিলেট

মৌলভীবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৮ জনকে ঠেলে দিল বিএসএফ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
মৌলভীবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৮ জনকে ঠেলে দিল বিএসএফ

সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল পুঞ্জি সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশি ও ৪ রোহিঙ্গা নাগরিককে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তরে কার্যক্রম চলমান রয়েছে।

গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..