মোরেলগঞ্জে সাংবাদিক শামীম মল্লিকের বোনের ইন্তেকাল

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সম্পাদক দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি শামীম আহসান মল্লিকের মেঝ বোন মোসা. ফরিদা বেগম (৫৭) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি———রাজিউন)

ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসাপাতলে  চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি ১৬ নং চক পুটিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল মান্নান হাওলাদারের স্ত্রী।

শনিবার সকাল ১০ টায় চক পুটিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়েছে। মৃত্যুকালে তিনি ১ পুত্র ,১ কন্যা,নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

  সাংবাদিক শামীম আহসান মল্লিকের বোনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেন বিবৃতি দিয়েছেন, মোরেলগঞ্জে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।