× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোদীর চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে বিতর্কে নয়া পাক বিদেশমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

শপথ নিয়েই তথ্য বিকৃতির অভিযোগ উঠল পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে। ইমরান খানের মন্ত্রিসভায় শপথ নিয়েই শাহ মেহমুদ কুরেশি দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান দ্বিপাক্ষিক আলোচনা চালু করতে। সেই দাবি উড়িয়ে দিয়ে নয়াদিল্লির বক্তব্য, এই দাবির কোনও সত্যতা নেই। শুধুমাত্র ইমরান খানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দ্বিপাক্ষিক আলোচনার মতো বিষয়ের উল্লেখই ছিল না।

নবনির্বাচিত পাক বিদেশমন্ত্রী শপথ নেওয়ার পরই একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে নয়া প্রধানমন্ত্রী ইমরানকে শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনা চালু করতে আগ্রহ প্রকাশ করেছেন। ওই সাংবাদিক বৈঠকেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একইসঙ্গে বলেন, পাকিস্তানেরও আলোচনা ছাড়া কোনও বিকল্প নেই।

কিন্তু সূত্রের খবর, ওই চিঠিতে দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে কোনও কথা ছিল না। মোদী লিখেছিলেন, ভারত চায় প্রতিবেশী দেশগুলির মধ্যে সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে।

ভারতের তরফে বার বারই ইসলামবাদকে বার্তা দেওয়া হয়েছে, ‘সন্ত্রাস এবং আলোচনা’ একসঙ্গে চলতে পারে না। তবে সন্ত্রাস নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলতে পারে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও একথা স্পষ্ট করে বলেছেন একাধিক বার। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, ‘সন্ত্রাস নিয়ে আলোচনা’-কে ‘দ্বিপাক্ষিক আলোচনা’ বলে ভুল করেছেন কুরেশি। তবে তাতেও বিতর্ক পিছু ছাড়েনি।


এ ক্যটাগরির আরো খবর..