× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

ঝিনাইদহ প্রতিনিধি

মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক প্রবাসীর ছেলের আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ইয়ামিন (১৬) উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের ষড়াবাড়িয়া গ্রামের প্রবাসী শাহিনুর তরফদারের ছেলে।

পারিবারিক সূত্র ও থানায় দায়ের করা অপমৃত্যুর সংবাদে জানা যায়, নিহত ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল। তার মা মোছাঃ চায়না পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুদিন সময়
চাইলেও ইয়ামিন তাতে রাজি হয়নি।

এ নিয়ে সে প্রায়ই আত্মহত্যার হুমকি দিত। ঘটনার দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়রি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইয়ামিন ঘর থেকে বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে।

একপর্যায়ে সে পরিবারের সদস্যদের জানায়, সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়। পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান।

ঘরে ঢুকে তিনি দেখতে পান, ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচা শাহাদৎ তরফদার কালীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুদেহ সুরতহাল রিপোর্টের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..