× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরের গাংনীতে মাসব্যাপী মেয়েদের জন্য ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেয়েদের জন্য মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা ক্রীড়া অফিসার।

 আজ সকালে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ ইং এর আওতায় মেহেরপুর জেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রমিলা ক্রিকেট টিমকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোডপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক হাসান আল নূরানী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান,সহকারী শিক্ষক হুমায়ুন কবীর সুমন প্রমুখ । মাসব্যাপী মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণে মোট ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেছেন, শুধু জ্ঞান অন্বেষণে নয়, মেয়েদের এগিয়ে যেতে হবে খেলা ধুলাতেও। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারীরাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাফল্য তুলে ধরে তিনি বলেন একদিন এই জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকেও জাতীয় ক্রিকেট টিমে জায়গা করে নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..