× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মেহেরপুরের সংসদ সদস্য যখন শিক্ষক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ শিক্ষকতা পেশার প্রতি ভালবাসার টানে শিক্ষার্থীদের মাঝে ছুটে গেলেন মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন। রাজনৈতিক কর্মকান্ড ও সমাজসেবা করলেও শিক্ষকতার অতৃপ্ততাই তাকে টেনে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে।

শিক্ষকতার মাঝে লুকিয়ে আছে এক গভীর আত্মতৃপ্তি। সেই তৃপ্তি আর আবেগ মেটাতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ছুটে যান মেহেরপুর পৌর ডিগ্রী কলেজে। এ কলেজের গভর্ণিং বডির সভাপতিও তিনি। সেখানে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্র-ছাত্রীদের ইংরেজী বিষয়ে পাঠদানের মাধ্যমে ক্লাসের উদ্বোধন করেন তিনি। এ সময় একাদশ শ্রেণীর সকল বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাসে অংশ নেয়। মনযোগ সহকারে পাঠ গ্রহন করে তারা।

এর আগে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আজকের তরুন শিক্ষার্থীরা জাতির মেরুদন্ড, তাদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর নেতৃত্ব। তাই তোমাদের সিদ্ধান্ত গ্রহন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মানুবর্তীতা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

তিনি আরো বলেন, তথ্য ও প্রযুক্তিতে দেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে। তাই তোমাদের এ সম্পর্কে জ্ঞান আর্জন করতে হবে। তার সঠিক ব্যবহার করতে হবে। কিছু বিপথগামী তরুনেরা জঙ্গী সংগঠনের প্ররোচনায় ধর্মের দোহাই দিয়ে দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। তাই  তাদের থেকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

পর্যায়ক্রমে জেলার আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেবেন বলে তিনি জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, উপাধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর, সহকারি অধ্যাপক মাসুদ রেজা সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..